বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

রহস্যময় আবহ নিয়ে ‘প্রেশার কুকার’

Reporter Name / ১৬ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

আসছে ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন নির্মাতা রায়হান রাফী। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি ঝলক, যাকে টিজার না বলে নির্মাতা আখ্যা দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। গত শনিবার সন্ধ্যায় সামাজিকমাধ্যমে ভিডিওটি প্রকাশ করে রাফী লেখেন, বাংলা সিনেমার নতুন জগতে স্বাগতম। রায়হান রাফীর প্রেশার কুকার। নীরব চাপে জমছে এক বিস্ফোরণৃ ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল। ক্যাপশনে আরও যোগ করেন, প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছুৃ রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে নায়ক ছাড়াও চার অভিনেত্রীকে ঘিরে গল্প এগিয়েছে। এতে অভিনয় করেছেন শবনম বুবলি, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। পাশাপাশি আরও দেখা যাবে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও সাবেরী আলমকে। দেড় মিনিটের ‘ফার্স্ট হুইসেল’-এ বাজতেই অর্থাৎ প্রকাশ হতেই চার নারী চরিত্রের নানা টানাপোড়েন ও রহস্যের আভাস মিলেছে। পুরো ভিডিও জুড়ে শোনা গেছে চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতে শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময়, ও উত্তপ্ত করে তুলেছে। টিজার প্রকাশের পর সিনেমাটির জন্য নির্মাতাকে শুভকামনাও জানিয়েছেন চঞ্চল চৌধুরী। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাফীর ‘তুফান’ ও ‘প্রেশার কুকার’ সিনেমার ট্রেলারের মধ্যে একটি অন্তমিল রয়েছে; দর্শকরা সেটি খুঁজে বের করতে পারেন কি না, এমন প্রশ্নও ছুড়ে দেন তিনি। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প তুলে ধরা হবে সিনেমাটিতে। রাফীর কথায়, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। উল্লেখ্য, এর আগে রায়হান রাফী নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’ সিনেমা দর্শকদের মধ্যে ব্যাপক আলোচিত হয়। এবার ঈদে নতুন গল্প নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এই নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *