বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

নুসরাত ফারিয়ারা প্রতিবাদী বার্তা

Reporter Name / ৩৮ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাহসী ও প্রতিবাদী বার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। নারীর পোশাক, সিদ্ধান্ত এবং জীবনযাপনের প্রতিটি পদক্ষেপে সমাজের জবাবদিহি চাওয়ার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ফারিয়া তার পোস্টে লিখেন, ‘একজন নারী কেন এটা করল, কেন ওটা করল, কেন এমন পোশাক পরল, কেন এমন সিদ্ধান্ত নিল তার প্রতিটি পছন্দকে প্রশ্নবিদ্ধ করার এই অভ্যাস থেকেও বের হয়ে আসি।’ সমাজের এই ক্রমাগত নজরদারি নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা কি শুধু ব্যাখ্যা দেওয়ার জন্যই জন্মেছি? প্রতিটি পদক্ষেপের জবাবদিহি কি করতেই হবে?’ নিজের ব্যক্তিগত স্বাধীনতা ও অধিকারের কথা মনে করিয়ে দিয়ে এই অভিনেত্রী বলেন, ‘মানুষ তো, স্বপ্ন আছে, মতামত আছে, স্বাধীনতা আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে।’ সবশেষে নারী দিবসে বিশেষ কোনো আড়ম্বর নয়, বরং কেবল শান্তিতে নিজের মতো থাকতে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাই এই নারী দিবসে আমাদের শুধু নিজের মতো থাকতে দিন। তাহলেই চলবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *