বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

Reporter Name / ২৯ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন, আবার কেউ বসে পড়লেন মাঠেই। প্রথমবার নারী এশিয়ান কাপ খেলা বাংলাদেশের মিশন শেষ হয়েছে। ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় একান্তই প্রয়োজন ছিল। শুধু জিতলেই হতো না, অন্য গ্রুপের ফলাফলের উপর নির্ভর ছিল বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা। অন্য গ্রুপের হিসাব নিকাশ তো পরের কথা, বাংলাদেশ নিজেদের কাজই ঠিক মতো করতে পারেনি। উজবেকিস্তানের বিপক্ষে ০-৪ গোলে হেরেছে। প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল পরিশোধের লক্ষ্যে নামলেও উল্টো তিন গোল হজম করে। তিন গোলের পেছনেই বাংলাদেশের ডিফেন্ডারদের ভুল রয়েছে। ৬২ ও ৬৬ চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে। ৮৭ মিনিটে উজবেকিস্তান আরেকটি গোল করলে বাংলাদেশ বড় হার নিয়েই মাঠ ছাড়ে। গোলরক্ষক মিলির কাছ থেকে বল কেড়ে নেয়ে গোল করায় ভিএআরে উজবেকদের একটি গোল বাতিল হয়। দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার, প্রীতি ও হালিমাকে নামিয়েও খেলার চিত্র পরিবর্তন করতে পারেননি কোচ বাটলার। সুইডিশ প্রবাসী আনিকা একাদশে থাকলেও তেমন কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি। বাংলাদেশ এই ম্যাচে নেমেছিল কোয়ার্টার ফাইনাল ও বিশ^কাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতে। উল্টো বাংলাদেশকে ৪ গোলে হারিয়ে এখন উজবেকিস্তান কোয়ার্টার ফাইনালের পথে। তিন ম্যাচ শেষে তাদের পয়েন্ট তিন ও গোল ব্যবধান -২। ‘এ’ গ্রুপের ফিলিপাইনেরও সমান তিন পয়েন্ট ও -২ গোল ব্যবধান। ‘সি’ গ্রুপে জাপান ভিয়েতনামকে বেশি ব্যবধানে হারালে উজবেকিস্তানের কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা ব্যাপক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *