বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ভোট নষ্ট করবেন না, ধানের শীষকে জয়যুক্ত করুন: আমিনুল হক

Reporter Name / ৪৪ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘ভোট আপনার নাগরিক অধিকার। আপনাদের মূল্যবান ভোটটি এমন কোনো মার্কায় দেবেন না, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং যারা নারীদের অসম্মান করে কথা বলেছে।’

তিনি বলেন, ‘আপনাদের ভোট নষ্ট করবেন না; বরং ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে সেবা করার সুযোগ দিন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ সময়ে আজ সোমবার বিকেলে মিরপুরে আয়োজিত এক বিশাল গণমিছিলে তিনি এসব কথা বলেন।

মিরপুর ১২ নম্বর সি ব্লক থেকে শুরু হওয়া এই গণমিছিলে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। মিছিলটি মিরপুর ১২ থেকে ১১ ও ১০ নম্বর হয়ে আসনের প্রতিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার দুই পাশের ভবনের ছাদ ও বারান্দা থেকে সাধারণ মানুষ আমিনুল হককে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আমিনুল হকও ভোটারদের প্রতি হাত নেড়ে সাড়া দেন।

প্রচারণায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়ার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘আমি পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লার জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা করেছি। ১২ ফেব্রুয়ারি সাধারণ মানুষের ভোটে জয়ী হলে আমি প্রতিটি পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’

আগামীকাল ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচনে আমিনুল হকের এই বিশাল শোডাউন ঢাকা-১৬ আসনে ধানের শীষের পক্ষে এক বড় ধরনের গণজোয়ার সৃষ্টি করেছে বলে মনে করছেন সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *