বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির

Reporter Name / ১১৮ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

আসন্ন ঈদুল ফিতরে ঈদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। সোমবার রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সায়েদাবাদ টার্মিনালে পরিবহন মালিক, শ্রমিকদের নিয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সভায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় যাতায়াত করা পরিবহন মালিক, চালক ও তাদের সহকারীরা অংশ নেন। সভায় আসন্ন ঈদুল ফিতর নির্বিঘ্নে নিরাপদ ও চাঁদামুক্ত করতে বেশ কিছু পদক্ষেপের কথা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম। তিনি জানান, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্নে নিরাপদ করতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বদ্ধপরিকর। এজন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মালিক সমিতি। এর মধ্যে ঈদযাত্রার সময় যাত্রী হয়রানি বন্ধ করা হবে। কোনো পরিবহনে যেন নির্ধারিত বাড়ার বেশি নিতে না পারে, সেটা নিশ্চিত করা হবে। ফিটনেসবিহীন কোনো বাস সড়কে চলতে দেওয়া হবে না। মহাসড়কগুলোতে নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে চালানো যাবে না। বিরামহীন গাড়ি চালানো যাবে না জানিয়ে সাইফুল আলম বলেন, ঈদ মৌসুমে বেশি টাকা আয়ের জন্য অনেক চালক বিরামহীন গাড়ি চালান। এতে সড়কে দুর্ঘটনা ঘটে। চালকদের অবশ্যই পর্যাপ্ত সময় বিশ্রাম নিয়ে বাস চালাতে হবে। বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে বদ্ধপরিকর জানিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ঈদে পরিবহনে চাঁদা আদায় করতে দেওয়া হবে না। চালকরা যেন নির্বিঘ্নে বাস চালাতে পারেন সেটি নিশ্চিত করা হবে। আর যাত্রীরা যেহেতু একটি নিরাপদ ঈদযাত্রা করতে পারেন, সেজন্য ঢাকার বাস টার্মিনালগুলোতে ‘প্যাসেঞ্জার হেল্প ডেস্ক’ স্থাপন করা হবে। এ হেল্প ডেস্কে যাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবেন। ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক আইনজীবী শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. সরওয়ার, সায়েদাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবী প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *