বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

হলুদ জার্সি গায়ে তোলা হচ্ছে না নেইমারের!

Reporter Name / ১১ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

বয়সটা বেড়েছে, ফিটনেসও আর আগের মতো নেই। এরপর ইনজুরির সমস্যা তো আছেই। সবকিছু উপেক্ষা করেই ক্লাব ফুটবলে সান্তোস এফসির জার্সিতে ফিরেছেন নেইমার। তবে ভক্তরা চাইছেন নেইমার জাতীয় দলে ফিরুক। কিন্তু আসন্ন ফিফা বিশ^কাপের আগে ব্রাজিল দলে ফেরা হচ্ছে না এই তারকা ফুটবলারের। ব্রাজিল ফুটবল দল মার্চে যুক্তরাষ্ট্র সফরে যাবে। বোস্টন ও অরল্যান্ডোতে খেলবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০২৬ বিশ^কাপের আগে এটিকে শেষ বড় প্রস্তুতি হিসেবে দেখছেন আনচেলত্তি। ইএসপিএনের এক প্রতিবেদন বলছে, নেইমারকে এই উইন্ডোতে রাখার পরিকল্পনাই নেই আনচেলত্তির। দীর্ঘ চোট কাটিয়ে তিনি এখন সান্তোস এফসিতে ছন্দ খুঁজছেন। ব্রাজিল দলের কোচ চাইছেন, আগে পূর্ণ ফিটনেসে ফিরুক ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। এরপর জাতীয় দলের ফেরার বিষয়টি ভাবা যাবে। আনচেলত্তির শর্ত স্পষ্ট। জাতীয় দলে ফিরতে হলে ফিটনেস ঠিক করা দরকার নেইমারের। মে মাসে চূড়ান্ত মূল্যায়ন হবে। শারীরিক ও টেকনিক্যালভাবে প্রস্তুত থাকলে তবেই সুযোগ মিলবে। নইলে চতুর্থ বিশ^কাপ খেলার স্বপ্নও থেমে যেতে পারে নেইমারের। কোচিং স্টাফের নজর এখন রক্ষণভাগে। ফুল-ব্যাক পজিশন অনেকটাই অনিশ্চিত। সেন্টার-ব্যাকে মার্কুইনোস ও গ্যাব্রিয়েল ম্যাগালহায়েসের বিকল্প খোঁজা হচ্ছে। মিডফিল্ডে ব্রুনো গুইমারেসের ব্যাকআপ নিয়েও রয়েছে ভাবনা। আর আক্রমণভাগের চূড়ান্ত রূপরেখাও স্থির হয়নি। তবে আনচেলত্তির মতে, নেইমারের জাতীয় দলে ফেরার দরজা বন্ধ হয়ে যায়নি। তবে কোনো তাড়াহুড়া করতে চাচ্ছেন না তিনি। সিদ্ধান্ত হবে পারফরম্যান্স আর ফিটনেস দেখেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *