বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ইতালি সাইপ্রাসে ফ্রিগেট মোতায়েন করছে: মেলোনি

আনন্তর্জাতিক ডেস্ক / ১০ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের সংঘাতে সাইপ্রাসও জড়িয়ে পড়ার পর, ইতালি সাইপ্রাসকে রক্ষা করতে একটি ফ্রিগেট পাঠানো হচ্ছে বলে গত শনিবার ইতালির প্রধানমন্ত্রী জিওরজিয়া মেলোনি জানিয়েছেন। মেলোনি এক ভিডিও বার্তায় বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করছি।’ তিনি বলেন, এটি ‘ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি প্রতিরোধের’। তিনি আরও বলেন, ‘তবে আমাদের অবস্থান খুবই স্পষ্ট: ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতেও চায় না।’ সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্ষেপণাস্ত্রসহ সজ্জিত এবং ১৬০-এর বেশি ব্যক্তিকে বহনকারী ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেট শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণের তারান্টো থেকে যাত্রা শুরু করেছে।’ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা করছে । তিনি জোর দিয়ে বলেছেন যে, ইতালি উত্তেজনা কমাতে আন্তর্জাতিক মিত্রদের সাথে কাজ করে যাচ্ছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সহায়তার মাধ্যমে। বৃহস্পতিবার তিনি বলেন, মার্কিন-ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোতে বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর পরিকল্পনা করেছে রোম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *