বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গরমে যেসব পোশাক আরামদায়ক

Reporter Name / ১১ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

গরমে ঘাম থেকে বাঁচতে বুঝেশুনে পোশাক নির্বাচন করতে হবে। অত্যধিক ঘামের মাধ্যমে শরীর অতিরিক্ত পানি ও লবণ হারায়, তখন তাপ নিঃসরণ ঘটে। চিকিৎসা না করা হলে এটি হিট স্ট্রোকের কারণ হতে পারে। এ কারণে ঘামকে বাষ্পীভূত হতে দিন। এ সময় সুতির নরম কাপড়ের পোশাক আরামদায়ক। এ ধরনের কাপড় দ্রুত ঘাম শুষে নেয়। বেছে নিন হালকা রঙের পোশাক। সাদা রঙের তাপশোষণ ক্ষমতা কম। সাদার পাশাপাশি যেকোনো হালকা রঙের পোশাকও গরমে স্বস্তি দেবে। গাঢ় রঙের তাপশোষণ ক্ষমতা বেশি। ফলে গাঢ় রঙের পোশাকে গরম বেশি লাগে। জমকালো কারুকাজ করা পোশাক এ গরমে এড়িয়ে গেলেই ভালো। গরমে ভুল পোশাক নির্বাচন করলে ত্বকের নানা জটিলতার ঝুঁকি বাড়ে। ত্বক জ্বালা করা বা ফুসকুড়ি দেখা দেওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত তাপ আপনাকে ক্লান্তও করে দেবে দ্রুত। মানুষের ত্বক থেকে সরাসরি তাপ বিকিরণ করে এবং ঘামের মাধ্যমে শরীর তাপমাত্রা নিজেই নিয়ন্ত্রণ করে। যখন শরীর অতিরিক্ত গরম হয়ে যায়, তখন মস্তিষ্ক ত্বকের ঘাম গ্রন্থিগুলোকে খুলতে এবং ব্যস্ত হতে বলে; কিন্তু ঘাম আমাদের শীতল করে না, এটি আমাদের ত্বক থেকে সেই আর্দ্রতার বাষ্পীভবন করে; যা শরীরকে ঠাণ্ডা করে। এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না চাইলে এমন পোশাক পরতে হবে, যা ঢিলেঢালা এবং শরীর থেকে ঘামের বাষ্পীভবন ও ত্বক থেকে তাপ নিঃসরণ করতে পারে। ঘুমানোর সময় ঢিলেঢালা সুতির পোশাক পরুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *