বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে থানায় হাজির কৃষক

Reporter Name / ১৫ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের ৩০ শতাংশ জমির তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে থানায় হাজির হয়েছেন আলাউদ্দিন (৩৫) নামের এক কৃষক।

রোববার (৮ মার্চ) দুপুর ১টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় হাজির হয়ে ওই কৃষক প্রতিবেশী রফিক হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

অভিযোগে ভুক্তভোগী কৃষক উল্লেখ করেন, শনিবার (৭ মার্চ) তিনি তার তরমুজ ক্ষেতে গিয়ে দেখেন, প্রতিবেশী রফিক হাওলাদারের অনেকগুলো গরু, ছাগল ও ভেড়া ক্ষেতে প্রবেশ করে শতাধিক তরমুজের গাছ খেয়ে ফেলেছে। এসময় তিনি একটি ছাগল আটক করে তার বাড়িতে নিয়ে আসেন। পরে তিনি রফিক হাওলাদারকে বিষয়টি জানান। তবে দুই দিনেও রফিক হাওলাদার ছাগলের খোঁজ না নিলে তিনি ছাগল নিয়ে থানায় আসেন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, গত তিন মাসে রফিক হাওলাদারের গরু, ছাগল ও ভেড়া তার ৩০ শতাংশ জমির তরমুজ ক্ষেত নষ্ট করেছে। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি বেশ কয়েকবার রফিক হাওলাদারকে অবহিত করলেও তিনি কোনো কর্ণপাত করেননি।

এ বিষয়ে জানতে রফিক হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।আওয়ামী লীগের সময় আলাউদ্দিন আমার একটি মহিষ চুরি করে খেয়েছে। এখন আমার ছাগল চুরি করে থানায় গিয়ে আবার মিথ্যা নাটক সাজিয়েছে।’

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, অভিযোগ পেয়ে রফিক হাওলাদারের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি সাড়া দেননি। আর থানায়তো পশু রাখার কোনো জায়গা নেই। তাই স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাগলটি আলাউদ্দিনের জিম্মাতেই রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *