বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ক্রিকেট ধ্বংস করে দিচ্ছে ভারত : শোয়েব আখতার

Reporter Name / ১৭ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ^কাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফাইনালে ভারতের কাছে পাত্তাই পায়নি কিউইরা। তবে ভারতের জয়ে মোটেও খুশি হতে পারেননি পাকিস্তানের সাবেক পেসার। টানা দ্বিতীয়বার বিশ^কাপ জেতা ভারতকে নিয়ে তিনি বলেন, ‘ক্রিকেটকেই ধ্বংস করে দিচ্ছে ভারত।’ পাকিস্তানের জনপ্রিয় শো ‘গেম অন হ্যায়’-তে আখতার বলেন, ভারতের আধিপত্য যেন পাড়ার ক্রিকেটের ধনী ছেলের মতো। তার ভাষায়, ‘পাড়ায় যদি একজন ধনী ছেলে থাকে, সে গরিব বাচ্চাদের ডেকে বলে, চলো ক্রিকেট খেলি। তারপর সে সবার ওপর আধিপত্য বিস্তার করে। হারিয়ে দেয়। এরপর বলে, দেখ আমিই জিতেছি। ভারত পুরো ক্রিকেটটা এভাবে নষ্ট করে দিয়েছে।’ টেলিভিশন অনুষ্ঠানে আখতারের এমন মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও ফাইনালের আগে ভারতকেই এগিয়ে রেখেছিলেন। কিন্তু ক্রিকেটের স্বার্থে চেয়েছিলেন নিউজিল্যান্ড ট্রফি জিতুক। গৌতম গম্ভীরের অধীনে দ্বিতীয় আইসিসি শিরোপা জিতলো ভারত। ভারতের সমালোচনা করলেও তার প্রশংসা ঠিকই করেছে আখতার, ‘কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাঁদের উপর আস্থা রাখা বড় টুর্নামেন্ট জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *