বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

শিরোনাম :
মহম্মদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন সংসদে মুলতবি অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী কেন শিশুকে বইমেলায় নিয়ে যাবেন? ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন আজ, শুরুতে পাবে সাড়ে ৩৭ হাজার পরিবার ১৮০ দিনে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী ঈদযাত্রা চাঁদাবাজিমুক্ত ও নিরাপদ করার ঘোষণা পরিবহন মালিক সমিতির যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী ভারতে গ্রেপ্তার হাদি হত্যার দুই আসামিকে ফেরাতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

ইফতারে রাখতে পারেন স্বাস্থ্যকর জিরা-পুদিনার শরবত

Reporter Name / ১০ Time View
Update Time : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

ইফতারে তৃষ্ণা মেটানো এবং শরীরকে সতেজ রাখা সবচেয়ে বড় চাহিদা। এই মুহূর্তে জিরা ও পুদিনার সংমিশ্রণে তৈরি শরবত হতে পারে এক অনন্য স্বস্তি। হালকা ঝাঁঝালো জিরার স্বাদ আর ঠান্ডা পুদিনার সুবাস মিলিত হয়ে শুধু তৃষ্ণা মেটায় না, বরং শরীরকে দেয় মনভোলা সতেজতার অনুভূতি। এক গ্লাসেই ইফতারের পর স্বস্তির ছোঁয়া পাওয়া যায়। রইলো রেসিপি-

উপকরণ
পুদিনা পাতা ১ মুঠো
ভাজা জিরা গুঁড়ো ২ চা চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
চিনি বা গুড় স্বাদমতো
বিট লবণ ১/২ চা চামচ
ঠান্ডা পানি ও বরফ কুচি

যেভাবে তৈরি করবেন
প্রথমেই পুদিনা পাতা, লেবুর রস, জিরা গুঁড়ো, লবণ ও চিনি একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর একটি বড় পাত্রে পরিমাণমতো ঠান্ডা পানি ও বরফ কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো জিরা-পুদিনা শরবত। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *